ব্রডগেজ লাইনে একতা ও দ্রুতযান ট্রেন চলাচল করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩ সেপ্টেম্বর থেকে দিনাজপুর-ঢাকা রুটে আন্তনগর একতা ও দ্রুতযান ট্রেন দুটি ব্রডগেজ লাইনে চলাচল করবে। বর্তমানে ট্রেন দুটি মিটারগেজ লাইনে চলাচল করছে। ট্রেন দুটি ব্রডগেজ লাইনে চলাচল শুরু করলে ওই রেলপথে এক ঘণ্টা সময় কম লাগবে।

স্টেশন সূত্রে জানা যায়, ট্রেন দুটি ১০টি করে কোচ নিয়ে ৩ সেপ্টেম্বর থেকে ব্রডগেজ লাইনে চলাচল করবে। কোচ কম হলেও যাত্রী পরিবহন হবে বেশি। ট্রেন দুটিতে বাড়বে ২০০ করে ৪০০ আসন। মিটারগেজ কোচে আসনসংখ্যা ৬০, ব্রডগেজ কোচে আসনসংখ্যা ৯২। ফলে প্রতিটি ব্রডগেজ ট্রেনে আসনসংখ্যা হবে প্রায় ৮০০। এর মধ্যে এসি বার্থ কোচ একটি, এসি চেয়ারকোচ একটি ও অবশিষ্ট আসনগুলো হবে শোভন চেয়ার। এ ছাড়া ব্রডগেজ ট্রেন, মিটারগেজ ট্রেনের চেয়ে দ্রুতগতি সম্পন্ন হওয়ায় সময় এক ঘণ্টা কম লাগবে। মিটারগেজ লাইনে গার্ডব্রেক, পাওয়ার কার, খাবার গাড়িসহ ১৩টি করে কোচ নিয়ে আন্তনগর একতা ও দ্রুতযান ট্রেন দিনাজপুর-ঢাকা রুটে চলাচল করছে। প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৬০৫ রয়েছে।

পার্বতীপুর রেলস্টেশন মাস্টার শোভন রায় বলেন, ঢাকা-খুলনা রুটের চিত্রা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ২০টি সাদা ইন্দোনেশিয়ান কোচ দিয়ে দিনাজপুর-ঢাকা রুটে একতা ও দ্রুতযান ট্রেন ব্রডগেজ লাইনে চলাচল করবে। ৩ সেপ্টেম্বর রেলপথমন্ত্রী মুজিবুল হকব্রডগেজ ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।