ব্রতচারী নৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এমসি কলেজের নাট্যসংগঠন ‘থিয়েটার মুরারিচাঁদ’-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিজয়ের ৪৫ বছর উপলক্ষে কলেজ ক্যাম্পাসে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠন ‘নগরনাট’ পরিবেশন করেছে সিলেটের ঐতিহ্যবাহী ব্রতচারী নৃত্য। সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া ২৫ মিনিটব্যাপী এ পরিবেশনায় রনি দাশ, সপ্ত দাশ, হাসান আল শাহরিয়ার হৃদয়, বিপ্রজিৎ তালুকদার, আরিফ রহমান, জয় দেব, প্রান্তর চৌধুরী প্রমুখ অংশ নেন।