ব্রহ্মপুত্র থেকে বালু তোলা চলছেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন এখনো বন্ধ হয়নি।সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বাহাদিয়া, মির্জাপুর ও মুনিয়ারীকান্দা ঘাটে ব্রহ্মপুত্র নদে খননযন্ত্র বসিয়ে বছরের পর বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ কারণে তিন বছরে শতাধিক একর ফসলি জমিসহ ৬০টি বসতঘর নদে বিলীন হয়েছে। দ্রুত বালু উত্তোলন বন্ধ না করলে নদের পাড়সংলগ্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ, ঈদগাসহ আরও বিপুল পরিমাণ ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।এ নিয়ে গত ২০ জুলাই প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।