ব্রহ্মপুত্রে অবাধে ডিমওয়ালা মাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে জেলেরা অবাধে দেশীয় বিভিন্ন জাতের ডিমওয়ালা মাছ ধরছেন। নদনদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে রুই, কাতলা, বোয়াল, চিতল ও আইড় মাছ ডিম ছাড়ার জন্য নদের তীরবর্তী নিরাপদ আশ্রয়ে আসে। এ সময় পেশাদার জেলেরা জাল দিয়ে মা-মাছগুলো ধরে বিক্রি করছেন।মাছ ব্যবসায়ী হবিবর রহমান বলেন, ‘মাঝিরা সারা রাত জেগে মাছ ধরে আমাদের দেন। জানি, ডিমওয়ালা মাছ ধরা ঠিক নয়। জেলেদের বলি, কিন্তু শোনে না।’ চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হক জানান, সরকারিভাবে ব্রহ্মপুত্রকে মাছের ডিম ছাড়ার জন্য নিরাপদ জোন হিসাবে ঘোষণা করা হয়নি।কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী আবেদ হোসেন বলেন, ‘গত তিন মাস কুড়িগ্রামে মাছ ধরা বন্ধ রয়েছে। অনেকে চুরি করে ধরে। আমরা চেষ্টা করছি, তাদের চিহ্নিত করতে।’