ব্রহ্মপুত্রে নৌকাডুবি, নিখোঁজ ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদে একটি নৌকা ডুবে গেছে। এতে এক নারীসহ তিনজন নিখোঁজ রয়েছেন। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খান প্রথম আলোকে এ তথ্য জানান।
নিখোঁজ ব্যক্তিরা হলেন তাসলিমা বেগম, আয়াতুল্লাহ ও সোহরাব হোসেন। তাঁদের সবার বাড়ি সদর উপজেলায়।
আশরাফুল মমিন খান বলেন, পাটবোঝাই নৌকাটি আজ বেলা ১১টার দিকে ১০-১২ জন যাত্রী নিয়ে সদর উপজেলার কুন্দেরপাড়া থেকে কামারদানি বাজারের দিকে যাত্রা করে। দুপুর সাড়ে ১২টার দিকে কামারদানি বাজারের কাছাকাছি এসে ব্রহ্মপুত্র নদে নৌকাটি ডুবে যায়। এতে তিনজন নিখোঁজ হন। অন্যরা সাঁতরে তীরে ওঠেন।