ব্রহ্মপুত্রে সড়ক ও রেলসেতুর দাবিতে লংমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রহ্মপুত্র নদে সড়ক ও রেলসেতু নির্মাণ করার দাবিতে গাইবান্ধা থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালন করা হয়েছে। গাইবান্ধা ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির ডাকে গতকাল শনিবার এ কর্মসূচি পালিত হয়।
গতকাল সকাল আটটায় গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরি চত্বর থেকে এই লংমার্চ শুরু হয়। লংমার্চ থেকে রংপুর, নীলফামারী, সৈয়দপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের তেঁতুলিয়া শহরে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।
নদে সড়কসহ রেলসেতু নির্মাণের মাধ্যমে দিনাজপুরের হিলি, পঞ্চগড়ের বাংলাবান্ধা, কুড়িগ্রামের সোনাহাট, লালমনিরহাটের মোগলহাট, নীলফামারীর চিলাহাটি স্থলবন্দরকে আন্তর্জাতিক স্থলবন্দরে রূপ দেওয়া সম্ভব হবে। তাঁরা আরও বলেন, রংপুর বিভাগের জেলাগুলোতে এখনো পর্যন্ত গ্যাস সরবরাহের কোনো পরিকল্পনা নেই। কিন্তু গাইবান্ধার বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সড়কসহ রেলসেতু হলে সিলেট থেকে পাইপলাইনের মাধ্যমে রংপুর বিভাগে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
কমিটির সভাপতি আশরাফ আলী বলেন, রংপুর বিভাগের সর্বস্তরের মানুষের সঙ্গে গণসংযোগ এবং তাঁদের এই দাবির সঙ্গে যুক্ত করতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়।
লংমার্চ শুরুর আগে গাইবান্ধা শহরের ডিবি সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।