ব্রহ্মপুত্রের তীরে অষ্টমী স্নানে মানুষের ঢল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমী স্নানে গতকাল বৃহস্পতিবার মানুষের ঢল নেমেছে। হিন্দু ধর্মাবলম্বীরা ভোর থেকে স্নানে অংশ নেন। চলে সকাল নয়টা ৪৫ মিনিট পর্যন্ত। স্নান উৎসবকে ঘিরে নদের চার কিলোমিটার জুড়ে বসে অষ্টমীর মেলা। প্রতিবছর চৈত্রের শুক্ল তিথিতে পাপমোচনের আশায় হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ব্রহ্মপুত্র নদের ত্রিসীমানায় স্নান উৎসবে অংশ নেন। ভারত, ভুটান, নেপাল থেকে পুণ্যার্থীরা স্নানে অংশ নেন।