ব্রহ্মপুত্রের পাড়ে পুণ্যার্থীদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড়ে গত বৃহস্পতিবার ভোর থেকে হিন্দুধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নান শুরু হয়। পাপমোচনের আশায় লাখো পুণ্যার্থীর পদচারণে মুখরিত হয়ে ওঠে ব্রহ্মপুত্রের পাড়ের প্রায় ছয় কিলোমিটার এলাকা।
চিলমারী বন্দর ব্রহ্মপুত্রের পাড়ে উৎসব কমিটির কয়েকজন নেতা বলেন, প্রতিবছরের মতো এবারও ভারত, নেপাল ও দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক পুণ্যার্থী যোগ দিয়েছেন স্নান উৎসবে। তবে উৎসব যদি বুধবার হতো তাহলে ভারত ও নেপাল থেকে বেশি সংখ্যক হিন্দুধর্মাবলম্বী আসতেন।