ব্রাইডাল ফেস্টিভ্যাল চলছে

ডব্লিউপিপিবি (ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফারস অব বাংলাদেশ)-এর আয়োজনে রাজধানীতে চলতে ‘ব্রাইডাল ফেস্টিভ্যাল’। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই ‘ব্রাইডাল ফেস্টিভ্যাল’। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এই উৎসব চলবে কাল শনিবার পর্যন্ত।
গতকাল ব্রাইডাল ফেস্টিভ্যালের উদ্বোধন করেন ক্রিকেটার আশরাফুল। অনুষ্ঠানে অতিথি হিসেবে সাবিলা নূর, সুমন পাটোয়ারী ও কণ্ঠশিল্পী মেহেরীন উপস্থিত ছিলেন। এ ছাড়া ডব্লিউপিপিবি’র প্রেসিডেন্ট প্রীত রেজা, সেক্রেটারি জেনারেল সজীব পাল, অরা বিউটি বিউটি লাউঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মাহদীন তারিক, বিউটি এক্সপার্ট নিশাত আদনান তারিক, পেপার ওয়ার্ল্ডের চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এই ফেস্টিভ্যালে প্রতিটি প্রতিষ্ঠান বিয়ের এই সিজন উপলক্ষে বিভিন্ন অফার নিয়ে উপস্থিত থাকবে। উৎসবে যোগ দিচ্ছে দেশের প্রতিষ্ঠিত ওয়েডিং প্লানার, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে ক্যাটারার ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। প্রতিটি স্টলে থাকছে বিয়ের আয়োজন সম্পর্কিত ওয়ান-টু-ওয়ান পরামর্শের সুযোগ। উৎসবের ফেসবুক ইভেন্ট পেজে সেলফি তুলে পোস্ট দিয়ে বিজয়ী দম্পতি পাবেন ব্যাংকক যাওয়া আসার, আগত দর্শকদের নিয়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে, পুরস্কার থাকছে হানিমুন প্যাকেজ কক্সবাজারে তিন দিন-রাত যাওয়া-আসা ও থাকা-খাওয়া, শুক্রবার অরা বিউটি লাউঞ্জের সৌজন্যে ফ্রি মেহেদি দেওয়ার সুযোগ, মেলায় ফ্রি ছবি তোলার সুযোগ, ফটোগ্রাফি, ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট, ফ্যাশন নিয়ে এক্সপার্টদের সঙ্গে আলোচনার সুযোগ, শুক্র ও শনিবার সন্ধ্যায় থাকছে দেশের জনপ্রিয় মডেলদের নিয়ে ফ্যাশন শো।
ফেস্টিভ্যালে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকছে ওয়েডিং ডায়েরি, অরা বিউটি লাউঞ্জ, ওয়েডিং মোমেন্ট, পেপার ওয়ার্ল্ড লিমিটেড, ড্রিম ওয়েভার, ওয়েডিং স্টোরি, ডক্টরস বেক, রেড বিউটি পারলার, সাজ, ব্রাইডাল ক্যানভাস, দোসা এক্সপ্রেস, ফখরুদ্দীন, রয়েল ওয়েডিং, ছুটিডটকম, ফ্লোরিস্তা, এসকে ইভেন্টস, এক্সিলেন্ট পপারলার, পুষ্পভ্যালী, অরেঞ্জ ট্রাভেল, পালকি ঘর, কাশফেরী মিঠা পানসহ আরও ৫৬টি প্রতিষ্ঠান।

ডব্লিউপিপিবি’র প্রেসিডেন্ট প্রীত রেজা বলেন, ‘দ্বিতীয়বারের মতো এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সামনে যাঁরা বিয়ে করতে যাচ্ছেন ট্রাফিকের এই শহরে ভিন্ন ভিন্ন জায়গায়, নানা ধরনের সার্ভিসের জন্য ছুটোছুটি না করে চলে আসুন মেলায়। এক ছাদের নিচেই সব সমাধান থাকছে।’
অরা বিউটি লাউঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মাহদীন তারেক বলেন, ‘মেলার ফ্যাশন শো নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড। অরা বিউটি লাউঞ্জের মেকআপ এই ফ্যাশন শো ভিন্ন মাত্রা নিয়ে হাজির হবে। আমাদের স্টলে ফ্রি মেহেদি দেওয়া যাবে।’
ব্রাইডাল ফেস্টিভ্যালটির প্রধান পৃষ্ঠপোষক অরা বিউটি লাউঞ্জ ও সহযোগিতায় থাকছে পেপার ওয়ার্ল্ড লিমিটেড। ফেস্টিভ্যাল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।