ব্রাজিলের পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সবুজ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের রমনিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা দুইটার দিকে আলাইয়াপুর ইউনিয়নের রামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. সবুজ স্থানীয় রমনিরহাট বাজারে কাঁচা বাঁশের সঙ্গে ব্রাজিলের পতাকা টাঙাতে যান। এ সময় পতাকাসহ বাঁশটি পাশের বৈদ্যুতিক তারের ওপর পড়ে। এতে কাঁচা বাঁশটি বিদ্যুতায়িত হয়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সবুজ নিহত হন।
জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।