ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সবুজ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের রমনিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে একই ইউনিয়নের রামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. সবুজ স্থানীয় রমনিরহাট বাজারে কাঁচা বাঁশের সঙ্গে ব্রাজিলের পতাকা টানাতে যান। এ সময় পতাকাসহ বাঁশটি পাশের বৈদ্যুতিক তারের ওপর পড়ে। এতে কাঁচা বাঁশটি বিদ্যুতায়িত হয়ে যাওয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়।
জানতে চাইলে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।