ব্রাদার জন রোজারিও আর নেই
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল ইমেরিটাস রেভারেন্ড ব্রাদার জন রোজারিও (৮১) আর নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে গতকাল বুধবার বিকেলে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
ব্রাদার জন রোজারিও ঢাকার নবাবগঞ্জের বান্দুরা হলিক্রস উচ্চবিদ্যালয়, লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরীজ উচ্চবিদ্যালয় এবং সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরে অধ্যক্ষ হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। মার্কিন ব্রাদারের পর তিনিই প্রথম বাঙালি ব্রাদার যিনি প্রধান শিক্ষক হিসেবে এই তিন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।
শ্রদ্ধা নিবেদনের জন্য ব্রাদার জনের মরদেহ সেন্ট যোসেফ স্কুলে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং সেন্ট গ্রেগরীজ স্কুলে বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাখা হবে। ব্রাদার জনের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি