ব্রাদার্স মাঠে টি-টোয়েন্টি যাত্রাবাড়ী ও গোল্ডেন বয়েজ জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপীবাগে ব্রাদার্স ক্লাবের মাঠে চলছে সাইফউদ্দিন আহমেদ মানিক স্মৃতি স্ফুরণ কিশোর টি–টোয়েন্টি ক্রিকেট। টুর্নামেন্টে গতকালের খেলায় জিতেছে যাত্রাবাড়ী ক্রিকেট একাডেমি। ইন্দিরা রোড ক্রিকেট একাডেমির ৮ উইকেটে তোলা ১২৫ রান যাত্রাবাড়ী পেরিয়ে যায় ৬ উইকেট হাতে রেখেই। ম্যাচসেরা হয়েছে সাদ্দাম। দ্বিতীয় ম্যাচে গোল্ডেন বয়েজ ১০৪ রানে জয়ী। আগে ব্যাট করে গোল্ডেন তোলে ৮ উইকেটে ১৮১ রান। ক্লাব সিক্সটিন ক্রিকেট একাডেমি ৭৭ রানে অলআউট। এই ম্যাচের সেরা খেলোয়াড় তানভীর।