ব্রাহ্মণপাড়ায় গৃহবধূ ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গত বুধবার রাতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই নারী গত বৃহস্পতিবার থানায় মামলা করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, এই নারী বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চিদের সঙ্গে মসলা বাটার কাজ করেন। বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের মো. কালা মিয়া ও মো. হাসান মিয়া তাঁর বাড়িতে যান। উপজেলার নাইঘর গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে মসলা বাটতে হবে বলে তাঁরা তাঁকে নিয়ে যান। পরে নাইঘর না নিয়ে সন্ধ্যা সাতটার দিকে ওই নারীকে সাহেবাবাদ ডিগ্রি কলেজের পাশে নির্জন স্থানে অস্ত্রের মুখে জিমিঞ্চ করেন। এ সময় কালা, হাসান ও অজ্ঞাতপরিচয় তিন-চারজন গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। ভোরে পথচারীরা তাঁকে উদ্ধার করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই নারী বৃহস্পতিবার বিকেলে কালা ও হাসানকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মফজল আহমেদ জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।