ব্রাহ্মণপাড়া থানার ওসিকে বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলামকে বদলি করা হয়েছে। গত সোমবারই তিনি নোয়াখালীতে বদলি হন। ওই দিনই ব্রাহ্মণপাড়া থানার ওসি হিসেবে যোগ দিয়েছেন বেলাল উদ্দিন চৌধুরী।কুমিল্লার পুলিশ সুপার মোহা. শফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা মামলায় সম্প্রতি পুলিশ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এর পর স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওসি নজিবুল ইসলামকে বদলি করার জন্য স্থানীয় সাংসদের কাছে অনুরোধ জানান।১১ জুলাই প্রথম আলোর ৩ নম্বর পৃষ্ঠায় ‘ব্রাহ্মণপাড়ায় ওসিকে থানা ত্যাগের নির্দেশ আ.লীগ নেতাদের’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।