ব্রাহ্মণপাড়ায় অপহরণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার অপহূত প্রবাসী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রাম থেকে গত সোমবার সন্ধ্যায় অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ।এ সময় পুলিশ অপহূত দম্পতিকে উদ্ধার করে। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে দুই অপহরণকারীকে জেলহাজতে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে সোমবার রাতে থানায় মামলা হয়।