ব্রাহ্মণপাড়ায় গাঁজা পাচারকালে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কের নাইঘর নামক স্থান থেকে গতকাল রোববার দুপুরে আট কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কের নাইঘর নামক স্থানে গতকাল দুপুরে গোপন সংবাদের মাধ্যমে থানা পুলিশ অভিযান চালায়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় আট কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো: নরসিংদী জেলার রায়পুর থানার শ্রীরামপুর গ্রামের লিটন মিয়া (১২), হারুন মিয়া (৩২), মহসিন মিয়া (১৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মেরাসিনি গ্রামের মোবারক হোসেন (৩৫)।