ব্রাহ্মণপাড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা, শ্বশুর গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর গ্রামে লাকী রানী দাস (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহত লাকী রানীর বাবা মামলা করলে পুলিশ লাকীর শ্বশুর নিতাইচন্দ্র দাসকে গ্রেপ্তার করে গতকাল কুমিল্লা জেলহাজতে পাঠিয়েছে।ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ইয়াহিয়া খান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে বলেন, নিহত লাকী রানী দাসের নাক ও মুখে রক্তের দাগ ছিল। গালের বাম পাশে রক্ত জমাটবাঁধা ছিল। নিহত লাকীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।