ব্রাহ্মণপাড়ায় চোরাই অটোরিকশাসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণপাড়া উপজেলার কালামুরিয়া এলাকা থেকে গতকাল সোমবার সকাল ১০টায় একটি চোরাই সিএনজি অটোরিকশাসহ অহিদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণপাড়ার মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তাঁর সঙ্গীয় দল নিয়ে কালামুরিয়া এলাকায় টহলে গেলে, তাঁদের দেখে একটি সিএনজিচালিত অটোরিকশা পালানোর চেষ্টা করে। অটোরিকশাটির নম্বর ঘষে অস্পষ্ট করে রাখায় পুলিশের সন্দেহ হয়। চালক অটোরিকশাটির কোনো কাগজপত্র না দেখাতে পারায় পুলিশ অটোরিকশাটি আটক করে চালকসহ এক আরোহীকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।