ব্রাহ্মণপাড়ায় তিন মদ্যপকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার তিন মদ্যপকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।ব্রাহ্মণপাড়া থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ১৯ বোতল ফেনসিডিলসহ দুই তরুণকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।মদ্যপ তিন তরুণ হলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার মহেশপুর গ্রামের ফোরকান আহমেদ (২৮), রুবেল মিয়া (২২) ও রহমত আলী (২২)। পুলিশ জানায়, শনিবার রাতে ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়ক থেকে মাতাল অবস্থায় ওই তিন তরুণকে আটক করে পুলিশ। পরে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা করানো হয়। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে তাঁদের হাজির করা হয়। তিনি তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই তরুণ হলেন রিয়াজ আহম্মদ ও শফিকুল ইসলাম। রিয়াজ ও শফিকুল কুমিল্লার শাসনগাছা এলাকার বাসিন্দা।এর মধ্যে রিয়াজ আহম্মদকে উপজেলার নাইঘড় এলাকা থেকে নয় বোতল এবং শফিকুল ইসলামকে অনন্তপুর এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, এ দুজনের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।