ব্রাহ্মণপাড়ায় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকা থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বিজিবির একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে উত্তর তেতাভূমি এলাকার লোকজন স্থানীয় একটি পরিত্যক্ত পুকুরে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পায়। খবর পেয়ে বিজিবির সদস্যরা পুকুর থেকে উদ্ধারের পর নিশ্চিত হয়, এটি মর্টার শেল। পরে ব্রাহ্মণপাড়া থানায় এটি হস্তান্তর করা হয়।