ব্রাহ্মণপাড়ায় মাদক নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে পাচার হয় বলে অভিযোগ উঠেছে। এসব মাদক নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।শশীদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, সীমান্তবর্তী গ্রাম সালদানদী, রামচন্দ্রপুর, নারায়ণপুর, আশাবাড়ী, তেতাভূমি এলাকা দিয়ে প্রতিদিন মাদক পাচার হয়। শশীদল রেলস্টেশন দিয়ে ট্রেনে করে দেশের বিভিন্ন এলাকায় মাদক যায়।ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া বলেন, মাদক ব্যবসায় রোধে পুলিশ তৎপর আছে।