ব্রাহ্মণপাড়ায় সরকারি ওষুধসহ ভান্ডার রক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডাররক্ষক আলী আহম্মদকে গতকাল শনিবার বিকেল তিনটায় হাসপাতালের সরকারি ওষুধসহ গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডাররক্ষক আলী আহম্মদ গতকাল শনিবার বিকেলে হাসপাতাল থেকে সরকারি ওষুধসহ বের হন। স্থানীয় জনতা বিষয়টি জানতে পেরে হাসপাতাল গেট থেকে আলী আহম্মদকে সরকারি ওষুধসহ আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৭০০ পিস অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, এসেনসিয়াল ড্রাগসের ৫০০ মিলিগ্রাম সিপ্রোফ্লক্সাসিন ও এজিক্স উদ্ধার করা হয়।