ব্রাহ্মণবাড়িয়া আদালতে বিচার বিভাগীয় সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামলাজট নিরসন ও দরিদ্র মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আদালতের সম্মেলনকক্ষে এ সম্মেলন শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত চলে।
সম্মেলনে জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) ইসমাইল হোসেন, মুখ্য বিচারিক আদালতের হাকিম মোস্তাক আহমেদ সাহদানীসহ জজ আদালত ও বিচার বিভাগীয় কর্মকর্তারা। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি ওয়াছেক আলী, পিপি মহিউদ্দিন আহমেদ খান, স্পেশাল পিপি তাজুল ইসলাম খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান।
সম্মেলনে সভাপতি জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউসার মামলা দ্রুত নিষ্পত্তিতে সব ধরনের বাধা দূর করার বিষয়ে আলোচনা করেন।