ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়া এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে আজ বুধবার হরতাল চলাকালে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে উড়শিউড়া এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন দেন কয়েকজন শিবিরকর্মী। এ সময় তাঁরা একটি ট্রাক ও সিএনজিচালিত কয়েকটি অটোরিকশায় ভাঙচুর চালান। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান।

প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দিদারুল আলম। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে টায়ারের আগুন নেভায়।