ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ১৫ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Brahmanb
Brahmanb

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের ১৫ জন কর্মীকে আটক করেছে পুলিশ। হরতালে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার তাঁদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হরতালের সমর্থনে আজ সকাল আটটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল এলাকায় ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালেন ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সদর থানার পুলিশ ধাওয়া দিলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে নবীনগর উপজেলা সদর থেকে চারজন ও জেলার বিভিন্ন স্থান থেকে ১১ জনসহ জামায়াত-শিবিরের মোট ১৫ কর্মীকে আটক করা হয়েছে।