ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় নিহত ১, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রাকের চাপায় শাহীনুর বেগম (৪৫) নামের সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শাহীনুর নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। আহত দুজন হলেন একই গ্রামের শাহীন মিয়া ও আবুল কালাম। তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।