ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সামনে লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার এস এম মহিদুর রহমানের ভাষ্য, নোয়াখালীতে যাত্রাবিরতি দিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছাড়ে। স্টেশন থেকে একটু সামনে যাওয়ার পর ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারে আখাউড়া রেলস্টেশনের উদ্ধারকারী দলকে জানানো হয়েছে।
মহিদুর রহমান জানান, ওই রেলপথে ডাউন লাইনে ট্রেন চলাচল করছে। ঢাকাগামী ট্রেনগুলোও ওই লাইনে চলবে। বিঘ্ন ঘটলেও ট্রেন চলাচল বন্ধ হবে না। তবে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে. তা তিনি নিশ্চিত করতে পারেননি।