ব্রাহ্মণবাড়িয়ায় খ্রিষ্টান সম্প্রদায়ের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার ১১৫ বছরের পুরোনো খ্রিষ্টান মিশনের জায়গা অধিগ্রহণ করে উড়াল সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল রোববার শহরের দক্ষিণ মৌড়াইলের ব্রাহ্মণবাড়িয়া ব্যাপ্টিষ্ট চার্চের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে খ্রিষ্টান সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
এ সময় ব্যাপ্টিস্ট চার্চের পুরোহিত ডেভিড বেঞ্জামিন সিংহের সভাপতিত্বে বক্তব্য দেন চার্চের সেক্রেটারি মৌসুমী সিনহা, টমাস তুহিন দাস, টাইটাস দাস গুপ্ত, ডেভিড স্টিফেন সিংহ, প্রিয়াংসু হোসেন প্রমুখ।
সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় সূত্রে জানা যায়, যানজট নিরসনের জন্য শহরের মৌড়াইল রেল ক্রসিংয়ের ওপর গত সরকারের সময়ে ওভার পাস নির্মাণের বিষয়টি অনুমোদন করা হয়। এর দৈর্ঘ্য প্রায় পৌনে এক কিলোমিটার। এই উড়াল সড়ক নির্মাণে ব্যয় হবে ৭৪ কোটি ২৬ লাখ টাকা। গত বছরের ১৪ নভেম্বর এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী।
সওজের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য প্রথম আলোকে জানান, গত ১২ মে ভূমি অধিগ্রহণের প্রস্তাবটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।