ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাংলার কবিতাসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-ভারত বন্ধন অটুট রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাংলার কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যা ছয়টায় শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠন এ কবিতাসন্ধ্যার আয়োজন করে।
কবিতাসন্ধ্যায় সংগঠনের উপদেষ্টা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলাল ও সদস্য শফিকুর রহমানের অনুষ্ঠান সঞ্চালনা করেন।