ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুসভার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়কের দাবিতে প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ বন্ধুসভার সদস্যরা মানববন্ধন করেছেন। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার উপদেষ্টা শাহীন মৃধা, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি তারেকুল ইসলাম, সহসভাপতি মাসুকুর রহমান, সাধারণ সম্পাদক নূর আহমেদ, মহিলা কলেজ বন্ধুসভার শাহনাজ জাহান, সুমাইয়া সানজিদা ও প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেনসহ সংগঠনের সদস্যরা।