ব্রাহ্মণবাড়িয়ায় বিচারককে আমলি আদালত থেকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (নবীনগর) নাজমুন নাহারকে আমলি আদালত থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মুখ্য বিচারিক হাকিম মোস্তাক আহমেদ সাহ্দানী এ নির্দেশ দেন।
গত বুধবার নাজমুন নাহার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) ভৈরব ক্যাম্পের অধিনায়কের বিরুদ্ধে শাহনূর হত্যা মামলা নিতে থানাকে নির্দেশ দিয়েছিলেন৷
তবে নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, গতকাল পর্যন্ত আদালতের কোনো নির্দেশ তাঁর কাছে পৌঁছেনি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি সারওয়ারে আলম প্রথম আলোকে বলেন, বিচারিক হাকিম নাজমুন নাহারের প্রত্যাহারের আদেশ তিনি পেয়েছেন। ৮ জুন থেকে এ আদেশ কার্যকর করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।