ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের আরেক কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগের আরও এক কর্মীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আলমগীর হোসেন (২৮)। গতকাল রোববার বিকেল চারটার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। নিহত আলমগীর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যমেড্ডার বাসিন্দা। এই নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ১২-এ। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র অ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গী হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় এক সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা মারা যান। ছাত্রলীগের নেতা-কর্মীদের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিন দিনের ও ছাত্রলীগের পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি নেওয়া হয়। শনিবার থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। শনিবার শহরের সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। দলমত-নির্বিশেষে লোকজন কালো ব্যাজ ধারণ করছেন।