ব্রাহ্মণবাড়িয়া থেকে কলকাতায় বাস সার্ভিস চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া-কলকাতা সড়কপথে বাস সার্ভিস চালু হয়েছে। জেলা শহর থেকে রয়েল কোচ নামের বাস কোম্পানি প্রথমবারের মতো এই বাস সার্ভিস চালু করেছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টায় শহরের ভাদুঘর পৌর বাস টার্মিনালে এ বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, রয়েল কোচের নতুন এ সার্ভিসের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রীরা সহজে কলকাতায় যাতায়াত করতে পারবেন।
শহরের পৈরতলা বাসস্ট্যান্ড থেকে দুটি বাস প্রতিদিন সকাল ১০টায় ছেড়ে যাবে। যাওয়ার পথে ঢাকার মতিঝিল, যশোর এবং বেনাপোল হয়ে কলকাতায় যাবে।