ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ভারতীয় গাড়ি চলতে পারবে না: আমিনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রানজিট প্রসঙ্গে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ভারতীয় কোনো গাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে চলতে পারবে না।গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের গোকর্ণ ঘাট ঈদগাহ ময়দানে মামির জানাজা শেষে সাংবাদিকদের আমিনী এসব কথা বলেন।এলাকাবাসী জানান, বুধবার রাতে আমিনীর মামা হাজি ইদ্রিস মিয়ার স্ত্রী লুৎফুরনেসা লিলি (৭৫) মারা যান। গতকাল জানাজা শেষে গোকর্ণ ঘাট কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।এ সময় আমিনী বলেন, ‘আমি সরকারকে ওয়াদা দিয়ে এসেছি, এখানে কোনো কথা বলব না। আমাকে এখানে আসতে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। জানাজায় এসে রাজনীতি করতেও চাই না।’