ব্রাহ্মণবাড়িয়া, নিকলীতে দুটি লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাতনামা এক কিশোরের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আলাকপুর বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ছাড়া কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় হাওরে ভাসমান অবস্থায় এক যুবকের (৩০) লাশ গতকাল দুপুরে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গতকাল সকালে এলাকার কয়েকজন আলাকপুর বিলে কাজ করার সময় একটি লাশ দেখতে পান। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিকলীর হাওর থেকে উদ্ধার করা লাশের পরনে ছিল একটি লাল চেক জামা। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় নিকলী থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।