ব্রাহ্মণবাড়িয়া যুবলীগের দুই নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, মাছিহাতা ও সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভায় জেলা যুবলীগের সভাপতি মাহাবুবুল আলম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে ওই তিন ইউনিয়নে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এক কলেজশিক্ষককে মারধরের প্রতিবাদে রোববার সদর উপজেলার রামরাইল বাসস্ট্যান্ড-সংলগ্ন মাঠে ওই সভা হয়। মারধরের শিকার রফিকুল ইসলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নুরুন্নেছা কলেজের শিক্ষক। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামে। তিনি দাবি করেন, গত বুধবার রাতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও জেলা যুবলীগের সভাপতি মাহাবুবুল আলম লোকজন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় তাঁকে মারধর করেন।সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হাজারী, মাছিহাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান প্রমুখ। মাহবুবুল আলম বলেন, ‘আমি কাউকে মারধর করিনি।’ সিরাজুল ইসলামের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।