ব্রাহ্মণবাড়িয়া শহরে ৩০টি হাতবোমার বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের কয়েকটি স্থানে গতকাল সোমবার অন্তত ৩০টি হাতবোমা ফাটিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির হরতালের সমর্থনে বের করা মিছিল লক্ষ্য করেও বোমা হামলা চালানো হয় বলে নেতা-কর্মীরা অভিযোগ করেছেন।স্থানীয় সূত্র জানায়, জেলা বিএনপির নেতা-কর্মীরা গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের করেন। এ সময় মিছিলের পেছনে পর পর ছয়টি এবং সন্ধ্যা সাতটার দিকে শহরের রেলগেট, কালীবাড়ি মোড় ও টিএ রোডে অন্তত ২৪টি হাতবোমা বিস্ফোরিত হয়। বিএনপির নেতা-কর্মীদের মিছিলের কিছুটা পেছনে বোমা বিস্ফোরিত হওয়ায় কেউ হতাহত হননি। তবে সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনায় রেলগেটের পান দোকানি আনোয়ার হোসেন আহত হন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক বলেন, বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একটি মিছিল টিএ রোড পার হওয়ার সময় কে বা কারা মিছিল লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এদিকে মুহুর্মুহু হাতবোমার বিস্ফোরণে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিটি মোড়ে কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।