ব্রাহ্মণবাড়িয়ার ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় কোটি টাকার অর্থ জালিয়াতির ঘটনায় দায়ের হওয়া মামলায় ব্রাহ্মণবাড়িয়ার একজন ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রানা বণিক (৩১)। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখায় জুনিয়র কর্মকর্তা (এফডিআর) হিসেবে কর্মরত ছিলেন। রানা কসবা উপজেলার কুটি গ্রামের বণিকপাড়ার দীপক বণিকের ছেলে।পুলিশ ও স্ট্যান্ডার্ড ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া রানা বণিক দীর্ঘদিন ধরে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করছিলেন। এ পর্যন্ত তিনি এক কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে গত বুধবার ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলী বাদী হয়ে রানা বণিকের বিরুদ্ধে একটি মামলা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ মতিঝিল থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, রানা বণিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।