ব্রাহ্মণবাড়িয়ার সেই শিশুর লাশ কবর থেকে তোলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণীর ছাত্র লুৎফুল কবিরের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালত কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন।গত ৩০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ মনির হোসেনের অবহেলায় লুৎফুল কবিরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মনির হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন ওই শিশুর বাবা হুমায়ূন কবির। পরে মনির হোসেন উচ্চ আদালত থেকে জামিন নেন।