ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে গতকাল শুক্রবার বিমল চৌধুরী নামে এক ব্যক্তির ৩২ শতাংশ জমি দখলের চেষ্টা করে একদল গ্রামবাসী। এ ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।বিমল চৌধুরী অভিযোগ করেন, সম্প্রতি গ্রামের কাপালীপাড়ায় বিরামপুর দাখিল মাদ্রাসার জন্য তাঁর কাছে ৩২ শতাংশ জমি চায় মাদ্রাসা কর্তৃপক্ষ। তিনি জমি দিতে অস্বীকার করায় শুক্রবার সকালে আবদুস সাত্তার খান, আফতাব উদ্দিন, জসীম উদ্দিন ভূঁইয়া ও মলাই মিয়ার নেতৃত্বে শতাধিক গ্রামবাসী ওই জমি দখল করে সেখানকার পাটগাছ কেটে ফেলে।মলাই মিয়া বলেন, ‘মাদ্রাসার জন্য ছয় মাস ধরে বিমলের কাছে জমিটি চাইলেও তিনি এতে সাড়া দিচ্ছিলেন না। আমরা তাঁকে এই জমির বিনিময়ে অন্যত্র সমপরিমাণ জমি দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু তিনি রাজি না হওয়ায় গ্রামের লোকজন পাটগাছ কেটে জমিটি দখলে নিয়েছে।’বিমল চৌধুরী বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের যে জমি দিতে চেয়েছে, সেই জমির বাজারমূল্য আমার জমির এক-চতুর্থাংশের চেয়েও কম।’ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।