ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে রেললাইনের পাশ থেকে হাত ও চোখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সকালে গ্রামের রেললাইনের পাশে ওই ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। নিহত ব্যক্তির হাত, মুখ ও চোখ বাঁধা ছিল। তাঁর মাথার পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।