ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার কুমিল্লা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সালু বেগম (৩২)। তিনি বিরাসার এলাকার মৃত গেদু মিয়ার মেয়ে। সালু বেগম টোকাই ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় সড়ক পার হওয়ার সময় কসবা অভিমুখী সিএনজিচালিত একটি অটোরিকশা সালু বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।