ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতার বাড়িতে বোমা হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল মতিনের গ্রামের বাড়িতে বোমা হামলা হয়েছে। দুর্বৃত্তরা পাঁচটি বোমা ছুড়ে মারে। তবে একটি বোমার বিস্ফোরণ ঘটে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ গতকাল রোববার দুপুর ১২টার দিকে ওই বাড়ি থেকে অবিস্ফোরিত চারটি বোমা উদ্ধার করেছে। র্যাব-৯ ভৈবর ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। র্যাব-৯ ভৈরব ক্যাম্পের উপ-অধিনায়ক সিরাজ উদ্দৌল্লা প্রথম আলোকে বলেন, উদ্ধার করা বোমাগুলো ককটেলসদৃশ। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম জানান, গ্রামে দুই পক্ষের বিরোধের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।