ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের নেতাসহ গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে একজন ব্যাংক কর্মকর্তার বাড়ি দখলের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে পৌর এলাকার পাইকপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শহরের মেড্ডা এলাকার বাসিন্দা মো. জামাল উদ্দিন, একই এলাকার মো. শাহ্ আলম, মো. সোহেল, মো. আহাদ, মো. সুফল মিয়া, মো. সেলিম, মো. হোসেন, শফিক মিয়া, কামাল হোসেন ও মো. মাজেদ আলী।এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, মেড্ডা এলাকার মাজেদ আলীর নেতৃত্বে গতকাল ভোর পাঁচটার দিকে শতাধিক মানুষ পাইকপাড়ায় যান। সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ও বাংলাদেশ মানবাধিকার সংস্থা ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক জান্নাত আরা ওরফে মিলি চৌধুরীর বাড়ির পেছনের দেয়াল ভেঙে তাঁরা ভেতরে প্রবেশ করেন। তাঁরা ওই বাড়ির সীমানাদেয়ালের ভেতর একটি টিনের ঘর তোলার চেষ্টা করেন।গ্রেপ্তার হওয়া মাজেদ আলীর ছোট ভাই আহাদ আলী প্রথম আলোকে বলেন, ওই বাড়ির সীমানাদেয়ালের ভেতর সাত শতাংশ জায়গা তাঁরা সোনা বানু নামে এক মহিলার কাছ থেকে কিনেছেন। গতকাল তাঁরা ওই জমি উদ্ধারে যান।