ব্রাহ্মণবাড়িয়ায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় মামলা হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলার খাটিহাতা গ্রামের ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে একই এলাকার জয়নাল মিয়া পাশের পুকুরপাড়ে ধর্ষণ করেন। শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে জয়নাল পালিয়ে যান। রাতেই শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।