ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির পর ট্রেন থেকে ফেলে তিন যাত্রীকে হত্যার ঘটনায় মনির মিয়া (২৭) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নবীনগর উপজেলার নাটঘর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে আখাউড়া রেলওয়ে পুলিশ। এই নিয়ে এ ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।মনির মিয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সেন্দা শিলাওর গ্রামের নবাব আলীর ছেলে।পুলিশ জানায়, সোমবার রাতে অভিযান চালিয়ে মনিরের শ্বশুরবাড়ি নবীনগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির ঘটনায় নিহত সুধ মিয়ার ব্যবহূত মুঠোফোনও তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার মনিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ৩১ জানুয়ারি ভোরে ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা স্টেশনের কাছে ডাকাতির পর ট্রেন থেকে ফেলে ওই তিন যাত্রীকে হত্যা করে ডাকাতেরা।