ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩৭ জন কোভিডে আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার বিকেলে তাঁদের নমুনা পরীক্ষার ফল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৩।
সিভিল সার্জন কার্যালয়ের করেনার নমুনার ফলাফল সংরক্ষণের দায়িত্বে থাকা চিকিৎসক সানজিদা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আজ বিকেলে ১৮৮ জনের নমুনা পরীক্ষার ফল কার্যালয়ে পৌঁছায়। এর মধ্যে ৩৭ জনের ফল পজিটিভ। তাঁদের মধ্যে নবীনগর উপজেলায় ১৯ জন, কসবায় ৭, সদরে ৫, সরাইলে ৩, আশুগঞ্জে ১, বিজয়নগরে ১ ও নাসিরনগরে ১ জন। এখন পর্যন্ত জেলায় ৪ হাজার ৯৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ হাজার ২৬৯ জনের পরীক্ষার ফল এসেছে।
জেলায় এখন পর্যন্ত ২৪৩ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচজন চিকিৎসকসহ মোট ৭২ জন। জেলার বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৯০ জন। বর্তমানে জেলায় আসোইলেশনে আছেন ১২৫ জন।
সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, নতুন শনাক্ত ৩৭ জনের সবাইকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। সদর উপজেলার বিরামপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। সেখানে চারটি বাড়ি লকডাউন করা হয়েছে।