ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রামে এক সন্তানের জননীকে তাঁর চাচাশ্বশুর ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ চাচাশ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।ধর্ষণের শিকার গৃহবধূর পরিবার ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, সোমবার রাত আটটায় গৃহবধূ ঘরের বাইরে চাপকল থেকে পানি আনতে গেলে চাচাশ্বশুর আরশ মিয়া (৩০) তাঁকে মুখ চেপে ধরে নিয়ে যায়। পরে বাড়ির পাশের একটি জমিতে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। গৃহবধূর চিৎকারে তাঁর স্বামী গিয়ে তাঁকে উদ্ধার করেন। গতকাল মঙ্গলবার সকালে ধর্ষণের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ বলেন, আসামি আরশ মিয়া পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।