ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রেফ্রিজারেটর মেরামতের সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত এবং অপর পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বেলা একটার দিকে উপজেলার উচালিয়াপাড়ার বাসিন্দা আনু মিয়ার বসতঘরের ফ্রিজ মেরামত করতে আসেন পাশের বাজারের বাদল চন্দ্র দাস (৩২) ও নজরুল ইসলাম নামের দুই ব্যক্তি। এ সময় পাশে রেখে দেওয়া একটি গ্যাসের সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। রেফ্রিজারেটরের কম্প্রেসারে গ্যাস ভরার উদ্দেশ্যে সিলিন্ডারটি আনা হয়েছিল। বিস্ফোরণের ঘটনায় ওই ঘরের চালা উড়ে যায়। বিস্ফোরণে মেরামতকারী বাদল চন্দ্র দাস ও নজরুল ইসলাম (৩২), গৃহকর্তা আনু মিয়ার পরিবারের চার সদস্য—ছেলে হাবিবুল্লাহ (৩০), ছেলে চান মিয়ার স্ত্রী আসমা আক্তার (৩৫), ছেলে বাদশা মিয়ার স্ত্রী সুমি আক্তার (২৭) ও ভাতিজার স্ত্রী শামসুন্নাহারের (৪০) হাত-পা ছিন্নভিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাঁদের প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়।